Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

BRICS-এর দুই দশক উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ


দিল্লি, ১২ সেপ্টেম্বর ২০২৬

 

 

BRICS-এর দুই দশক পূর্তি উপলক্ষে, নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম BRICS শীর্ষ সম্মেলনে আজ দুটি স্মারক ডাকটিকিট প্রকাশ করা হয়।

 

“BRICS: Two Decades of Cooperation, 2006–2026” এবং “ब्रिक्स: सहयोग के दो दशक, 2006–2026” 

শীর্ষক লেখা সম্বলিত এই দুটি স্মারক ডাকটিকিট BRICS-এর সংলাপ ও সহযোগিতার একটি মূল্যবান মঞ্চ হিসেবে গড়ে ওঠার বিবর্তনকে তুলে ধরে।

 

এই দুটি ডাকটিকিটে ২০২৬ সালে ভারতের BRICS সভাপতিত্বের অগ্রাধিকারগুলিও প্রতিফলিত হয়েছে। ভারতের সভাপতিত্বের মূল ভাবনা হল— “সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্বের জন্য নির্মাণ”। 

 

প্রথম ডাকটিকিটে পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও সংহতির চেতনায় BRICS- এর সংলাপ ও সহযোগিতার একটি মঞ্চ হিসেবে আত্মপ্রকাশকে তুলে ধরা হয়েছে।

 

দ্বিতীয় ডাকটিকিটে ভারতের BRICS সভাপতিত্বের লোগো এবং “মানবতাই প্রথম” ও “মানুষকেন্দ্রিক” দৃষ্টিভঙ্গির ভাবনা তুলে ধরা হয়েছে।

 

SC/