Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী ১৯ সেপ্টেম্বর বিংশতিতম রোজগার মেলায় সরকারি চাকরিতে নব নিযুক্ত ৫১,০০০এর বেশি যুবক-যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন


নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৯ সেপ্টেম্বর বেলা ১২.৩০ মিনিটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের জন্য নব নিযুক্ত ৫১,০০০এর বেশি যুবক-যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি নব নিযুক্তদের উদ্দেশে ভাষণও দেবেন। 

 

দেশের ৪৫টি স্থানে এই রোজগার মেলার আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের রাজস্ব দপ্তর, রেল মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, আর্থিক পরিষেবা দপ্তর, প্রতিরক্ষা মন্ত্রক সহ বিভিন্ন দপ্তর ও মন্ত্রকের নব নিযুক্তরা কাজ করবেন। 

 

যুব সম্প্রদায়ের জন্য নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের উদ্যোগের প্রতিফলন এই রোজগার মেলা। এর মধ্য দিয়ে দেশের উন্নয়ন যাত্রায় তাঁদের আরও অংশীদারিত্ব নিশ্চিত করা হয়। এই রোজগার মেলার পরিসংখ্যানকে যুক্ত করলে এ পর্যন্ত মোট ১২,৭৫,০০০ যুবক-যুবতী বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং দপ্তরে নিয়োগপত্র পেতে চলেছেন। 

 

SC/CB/NS