পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ২ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসের ফাইনালে এক রোমাঞ্চকর জয়ের মাধ্যমে পুরুষদের ৬৫ কেজি ফ্রিস্টাইল কুস্তি ইভেন্টে স্বর্ণপদক জয় করায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সুজিতকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, এশিয়ান গেমসে নিজের প্রথম অংশগ্রহণের আসরেই সুজিত ভারতের হয়ে কুস্তিতে এবারের আসরের প্রথম স্বর্ণপদকটি এনে দিয়েছেন। তিনি এই জয়কে একটি স্মরণীয় সাফল্য হিসেবে অভিহিত করেছেন।
শ্রী মোদী সুজিতের আগামী দিনের জন্য শুভকামনা জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় ‘এক্স’ (X)-এ এক পোস্টে জানিয়েছে:
“এশিয়ান গেমসের ফাইনালে রোমাঞ্চকর জয়ের মাধ্যমে পুরুষদের ৬৫ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে সোনা জেতায় সুজিতকে অভিনন্দন। এশিয়ান গেমসে নিজের প্রথম অংশগ্রহণের আসরেই তিনি ভারতের হয়ে কুস্তিতে এবারের আসরের প্রথম স্বর্ণপদকটি এনে দিয়েছেন। এটি সত্যিই এক স্মরণীয় সাফল্য! তাঁর আগামী দিনের জন্য অনেক অনেক শুভকামনা: PM @narendramodi”
SC/SB/DM
Congratulations to Sujeet on winning the Men’s 65kg Freestyle Wrestling Gold at the Asian Games after a thrilling victory in the final. On his Asian Games debut, he has delivered India’s first Wrestling Gold of this edition. It is indeed a memorable triumph! Wishing him the very…
— PMO India (@PMOIndia) October 2, 2026