দিল্লী, ১৬ অক্টোবর,২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এনএসজি-র প্রতিষ্ঠা দিবসে বাহিনীর কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেছেন, এই বাহিনীর কর্মীরা সাহস, নিখুঁত দক্ষতা এবং কর্তব্যের প্রতি অবিচল অঙ্গীকারের প্রতীক। সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাঁদের নিরন্তর সতর্ক প্রহরা এবং দেশের নাগরিক ও গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ রক্ষায় তাঁদের সর্বদা প্রস্তুত থাকার মানসিকতা মানুষের মনে গভীর আস্থা ও গর্বের সঞ্চার করে।
এই মর্মে প্রধানমন্ত্রী এক্স-এ একটি পোস্ট করেছেন-
SC…
Greetings to the personnel of the National Security Guard on their Raising Day. They embody courage, precision and an unwavering commitment to duty. Their steadfast vigil against terrorism and their readiness to protect our people and vital national assets inspire immense confidence and pride. @nsgblackcats
— Narendra Modi (@narendramodi) October 16, 2026