নতুন দিল্লি, ১৩ নভেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটকের মাইসুরুতে ভারতের প্রথম এলইডি ডোম প্ল্যানেটোরিয়াম, ‘কসমস-মহীশূর প্ল্যানেটোরিয়াম’-এর উদ্বোধন করেন।
কীভাবে প্রাচীন ভারতে আমাদের পূর্বপুরুষরা মহাকাশ অধ্যয়ন করেছিলেন, গ্রহ ও নক্ষত্রের গতিবিধি বুঝতেন, ক্যালেন্ডার তৈরি করেছিলেন এবং সূর্য ও চন্দ্রগ্রহণ গণনা করেছিলেন, তা স্মরণ করে প্রধানমন্ত্রী আর্যভট্ট, বরাহমিহির, ভাস্করাচার্য এবং নীলকন্ঠের মতো মহান ভারতীয় জ্যোতির্বিজ্ঞানীদের কথা তুলে ধরেন। “আজকের মতো উন্নত যন্ত্র এবং প্রযুক্তি সেই সময়ে ছিল না; তা সত্ত্বেও, তাঁরা দুর্দান্ত আবিষ্কার করেছেন এবং কঠিন গণনা করেছেন,” বলেন প্রধানমন্ত্রী মোদী।
মহারাজা নলওয়াদি কৃষ্ণরাজা ওয়াদিয়ারের অধীনে মহীশূর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা এবং বেঙ্গালুরুতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের ভিত্তি স্থাপনে ওয়াদিয়ার রাজপরিবারের অগ্রণী ভূমিকা সহ জ্ঞানের প্রতিষ্ঠানগুলিকে উৎসাহিত করার জন্য মাইসুরের সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন যে, মাইসুরের সঙ্গে ভারতের নতুন যাত্রা যোগ হয়েছে। তা হল, যুব ও নাগরিকদের জন্য এই অত্যাধুনিক প্ল্যানেটোরিয়ামটি উৎসর্গ করা।
‘জয় জওয়ান, জয় কিষাণ’ থেকে অটল বিহারী বাজপেয়ীর ‘জয় বিজ্ঞান’-এর সংযোজন এবং একুশ শতাব্দীর ভারতের পথপ্রদর্শক ‘জয় অনুসন্ধান’-এর সংযোজন পর্যন্ত ভারতের জাতীয় নীতির বিবর্তনের সূচনা করে প্রধানমন্ত্রী গত বছর মুম্বইয়ে অনুষ্ঠিত জ্যোতির্বিজ্ঞান ও অ্যাস্ট্রোফিজিক্স সংক্রান্ত আন্তর্জাতিক অলিম্পিয়াডে ভারতীয় যুবকদের উৎসাহী অংশগ্রহণের প্রশংসা করেন। এবং ভিয়েতনামে এই বছরের সংস্করণে তাঁদের অনন্য
কৃতিত্বের কথা তুলে ধরেন।
তিনি বলেন, “ভারত থেকে পাঁচজন ছাত্র ভিয়েতনামে গিয়েছিল; তাঁদের মধ্যে চারজন স্বর্ণপদক জিতেছেন এবং একজন রৌপ্য পদক জিতেছেন, যা গোটা দেশের কাছে গর্বের বিষয়।”
এই বছরের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গণিত, পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিদ্যায় স্বর্ণ বা রৌপ্য পদক জিতেছেন, এমন তরুণ ভারতীয় ছাত্রদের কৃতিত্বের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন যে, “তরুণ ভারতীয়রা যখনই শেখার সংস্থান, প্রযুক্তি, সরঞ্জাম এবং প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান করেন, তখনই তাঁরা অসাধারণ মাইলফলক অর্জন করেন। এই কসমস প্ল্যানেটেরিয়ামটি এখন তাঁদের স্বপ্নকে রূপ দিতে ব্যাপকভাবে সাহায্য করবে।”
বিশ্বজুড়ে দ্রুত প্রযুক্তিগত পরিবর্তনের এই যুগে কোনও দেশই যে ধীরগতিতে চলার বিলাসিতা দেখাতে পারে না, এই বিষয়টির ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী গত এক দশকে জ্যোতির্বিজ্ঞান, জ্যোতির্পদার্থবিজ্ঞান এবং মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারতের অভূতপূর্ব অগ্রগতির কথা তুলে ধরেন। তিনি নতুন টেলিস্কোপ স্থাপন এবং ইসরোর যুগান্তকারী বিভিন্ন অভিযানের উল্লেখ করেন; যার মধ্যে রয়েছে চন্দ্রযান-৩-এর মাধ্যমে চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণকারী প্রথম দেশ হওয়া এবং ভারতের প্রথম সৌর মানমন্দির ‘আদিত্য-এল১’ উৎক্ষেপণ। প্রধানমন্ত্রী মোদী বলেন, “গত বছরেই ভারত বিশ্বের চতুর্থ দেশ হিসেবে মহাকাশে ডকিং (সংযুক্ত হওয়া) ও আনডকিং (বিচ্ছিন্ন হওয়া)-এর সক্ষমতা তুলে ধরেছে।”
প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, সম্প্রতি একজন ভারতীয় নভোচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়ে বিভিন্ন অভিনব পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন। তিনি এই অভিযানের ফলাফলগুলির কৌশলগত গুরুত্বের ওপর আলোকপাত করেন। শ্রী মোদী বলেন, “এই অভিযান থেকে অর্জিত অভিজ্ঞতা আমাদের নিজস্ব মানববাহী মহাকাশ মিশন ‘গগনযান’-এর জন্যও অত্যন্ত সহায়ক প্রমাণিত হচ্ছে।”
মহাকাশ ক্ষেত্রে বেসরকারি অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত করার সরকারি সিদ্ধান্তের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এর ফলে ভারতের স্টার্টআপগুলি এবং তরুণ প্রজন্ম ব্যক্তিগত উদ্যোগে রকেট উৎক্ষেপণ, কক্ষপথে কৃত্রিম উপগ্রহ স্থাপন এবং নানা অভূতপূর্ব মহাকাশ উদ্যোগ গ্রহণের মাধ্যমে নিজেদের সক্ষমতা প্রমাণ করার সুযোগ পেয়েছে। তিনি বলেন, এটি ‘নতুন ভারত’-এর বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন। প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে বলেন, “এখানে নতুন নতুন আবিষ্কারকে উৎসাহিত করা হচ্ছে, নতুন প্রযুক্তি উদ্ভাবন করা হচ্ছে এবং আমাদের তরুণ প্রজন্মের জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি করা হচ্ছে।”
ভারত সবসময় ‘মানবতাই সবার আগে’-এই মন্ত্রে অনুপ্রাণিত হয়ে তার মহাকাশ কর্মসূচিকে মানবকল্যাণে উৎসর্গ করেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি উদাহরণ হিসেবে মৎস্যজীবীদের জন্য ইসরোর তৈরি উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার কথা তুলে ধরেন। শ্রী মোদী বলেন, “এই ব্যবস্থার মাধ্যমে, যে সব নৌকায় রিসিভার বসানো আছে, সেগুলির কাছে ঝড়ের সময় সময়মতো সতর্কবার্তা পাঠানো যায় এবং নিরাপদে তীরে ফিরে আসছে কি না, তা-ও পর্যবেক্ষণ করা সম্ভব হয়।”
প্রধানমন্ত্রী দৈনন্দিন জীবনে মহাকাশ প্রযুক্তির বিভিন্ন ব্যবহারের কথা বিস্তারিতভাবে তুলে ধরেন। এর মধ্যে রয়েছে, ভারতীয় রেল ও ইসরোর যৌথ উদ্যোগে তৈরি ‘রিয়েল-টাইম ট্রেন ট্র্যাকিং সিস্টেম’, যার মাধ্যমে ট্রেনের অবস্থান সরাসরি জানা যায়। এছাড়া, ‘প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা’-র আওতায় ফসলের ফলন অনুমান করতে এবং বিমার দাবি নিষ্পত্তির ক্ষেত্রে স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্যের সঙ্গে ফিল্ড স্তরের তথ্যের সমন্বিত ব্যবহারের কথাও তিনি উল্লেখ করেন। এভাবে তিনি ভারতের মহাকাশ সম্পদ ও সক্ষমতার বহুমুখী ইতিবাচক প্রভাবের ওপর আলোকপাত করেন।
সরকারের মূল দর্শন ‘সমাজের জন্য বিজ্ঞান’ যে সারা দেশে গবেষণা ও উদ্ভাবনের প্রচেষ্টাকে ত্বরান্বিত করছে, তার উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান যে, সারা দেশে ১০,০০০-এরও বেশি ‘অটল টিঙ্কারিং ল্যাব’-এর মাধ্যমে এক কোটিরও বেশি শিক্ষার্থী উপকৃত হয়েছে। শ্রী মোদী বলেন, “এই ল্যাবগুলিতে শিশুরা তাদের নিজস্ব ধারণা নিয়ে কাজ করার, নতুন পরীক্ষা-নিরীক্ষা চালানোর এবং উদ্ভাবনী কিছু করার সুযোগ পাচ্ছে।”
গবেষণাকে এগিয়ে নিতে শিক্ষার্থী ও গবেষকদের বিশ্বের সেরা বৈজ্ঞানিক সাহিত্য বা গবেষণাপত্রগুলির নাগাল পাওয়া যে জরুরি, তার উল্লেখ করে প্রধানমন্ত্রী ‘ওয়ান নেশন, ওয়ান সাবস্ক্রিপশন’ উদ্যোগটির কথা তুলে ধরেন। এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান বিশ্বমানের পত্রিকাগুলি পড়ার সুযোগ পাবে। পাশাপাশি, ‘অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন’ গঠনের কথাও তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে বলেন, “এর মাধ্যমে আমরা দেশের সর্বোচ্চ সংখ্যক বিশ্ববিদ্যালয়কে নতুন নতুন গবেষণায় সহায়তা করছি।”
গত বছর দেশীয় গবেষকদের জন্য নিরবচ্ছিন্ন অর্থায়ন নিশ্চিত করতে এক লক্ষ কোটি টাকার ‘গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন প্রকল্প’ চালুর কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী এই উদ্যোগের বাস্তব প্রভাবের ওপর আলোকপাত করেন। শ্রী মোদী বলেন, “এটি গবেষণাগার থেকে নতুন প্রযুক্তিকে বার করে এনে তার ব্যবহারিক প্রয়োগ নিশ্চিত করতে সাহায্য করছে।”
ভারতের ক্রমবর্ধমান বিজ্ঞান ও গবেষণা ব্যবস্থায় তরুণ প্রজন্মের কৌতূহল জাগিয়ে তুলতে প্ল্যানেটোরিয়াম বা তারামণ্ডল এবং বিজ্ঞান কেন্দ্রগুলি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে, তার উল্লেখ করেন প্রধানমন্ত্রী। শ্রী মোদী বলেন, “যে সব শিশু এখানে মহাবিশ্ব সম্পর্কে শিখতে আসে, তাদের মধ্যে কেউ হয়তো একদিন ফিরে এসে আমাদের জানাবে যে, তারা মহাবিশ্ব সম্পর্কে কী নতুন আবিষ্কার করেছে – আর এটাই হবে ‘কসমস প্ল্যানেটোরিয়াম’-এর সবচেয়ে বড় সাফল্য।”
SC/MP/AS/
The new COSMOS Planetarium in Mysuru brings the wonders of the universe closer to young minds. https://t.co/AhdAkpkSGF
— Narendra Modi (@narendramodi) November 13, 2026
भारत में आर्यभट्ट, वराहमिहिर, भास्कराचार्य और नीलकंठ सोमयाजी जैसे अनेक महान astronomers हुए। आज जैसे advanced instruments और technology उस समय नहीं थे। इसके बावजूद उन्होंने बड़ी-बड़ी खोजें कीं, मुश्किल calculations किए: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 13, 2026
आज जब भारत science के क्षेत्र में एक के बाद एक नई उपलब्धियां हासिल कर रहा है, तब इस अत्याधुनिक COSMOS Planetarium के रूप में मैसूरु भी भारत की scientific journey में एक नया chapter जोड़ रहा है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 13, 2026
हमारी सरकार ने space sector को open किया। इससे private sector के लिए नई संभावनाएं बनी हैं। भारत के startups को भी अपनी क्षमता दिखाने का अवसर मिला है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 13, 2026