নতুনদিল্লি, ১৭ নভেম্বর ২০২৬
সুধী রাষ্ট্রপতি মার্কোস,
সুধীবৃন্দ
নমস্কার,
সফল ভাবে পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য আমি রাষ্ট্রপতি মার্কোসকে আমার আন্তরিক অভিনন্দন জানাই।
বন্ধুগণ,
কোভিড-১৯ মহামারীর পর থেকে পৃথিবী ধারাবাহিকভাবে বিভিন্ন সংকটের মুখোমুখি হচ্ছে। নানা ধরণের সংঘাত খাদ্য, জ্বালানী ও সারের সহজলভ্যতার ওপর ক্রমবর্ধমান চাপ তৈরি হচ্ছে।
আন্তর্জাতিক সামুদ্রিক পথগুলিতে জাহাজ ও নাবিকরাও আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন। সন্ত্রাসবাদের গুরুতর হুমকির পাশাপাশি সাইবার অপরাধ ও অনলাইন প্রতারণার মতো আন্তঃসীমান্ত অপরাধের নতুন নতুন ধরনও প্রকাশ পাচ্ছে।
বন্ধুগণ,
আজকের বিশ্বে শান্তি, স্থিতাবস্থা এবং আগে থেকে ধারণা করা যায় এ রকমের পরিস্থিতির প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি।
বহু বছর ধরে, পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন অভিন্ন চ্যালেঞ্জগুলির সমাধান খোঁজা এবং পারস্পরিক সহযোগিতাকে শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করে আসছে। আলোচনা, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার এই মনোভাবই ভারতের বিদেশনীতির মূল ভিত্তি।
আসিয়ান-এর ঐক্য ও মূল ভাবনা আমাদের অ্যাক্ট ইস্ট নীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে। আমরা একটি অবাধ, মুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং নিয়মভিত্তিক ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ইউক্রেন হোক বা পশ্চিম এশিয়া—শান্তি প্রতিষ্ঠার যেকোনো উদ্যোগের বিষয়ে আমরা আমাদের সমর্থন অব্যাহত রাখব।
বন্ধুগণ,
আমাদের মহাসাগরগুলি আমাদের সম্মিলিত সমৃদ্ধির প্রাণশক্তি। এগুলির নিরাপত্তা এবং নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করা আমাদের প্রত্যেকের দায়িত্ব।
এই প্রেক্ষাপটে, আমরা নাবিকদের জন্য নিরাপত্তার উদ্যোগ-এর সূচনা করছি, এর অধীনে আমরা যৌথ প্রশিক্ষণ ও জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণের সহযোগিতাকে জোরদার করব।
বন্ধুগণ,
ডিজিটাল ক্ষেত্রে আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত
জরুরি। এ বছর ভারতে অনুষ্ঠিত ‘এআই ইমপ্যাক্ট সামিট’-এ আমরা জনমুখী, অন্তর্ভুক্তিমূলক এবং নিরাপদ কৃত্রিম বুদ্ধিমত্তা গড়ে তোলার ওপর জোর দিয়েছি। এছাড়া, ডিপফেক ও অসত্য তথ্যের মোকাবিলায় ডিজিটাল ওয়াটারমার্কিংয়ের মতো প্রযুক্তির প্রয়োজনীয়তার ওপরও আমরা গুরুত্বারোপ করেছি।
অনলাইন জালিয়াতির বিরুদ্ধে আজকের যৌথ বিবৃতিকে আমি স্বাগত জানাই।
ক্রমবর্ধমান এই হুমকি কার্যকরভাবে মোকাবিলা করার লক্ষ্যে, আমি ভারতের ন্যাশনাল ফরেনসিক সায়েন্সেস ইউনিভার্সিটিতে ‘ইস্ট এশিয়া সামিট সাইবার ক্রাইম কনফারেন্স’ আয়োজনের প্রস্তাব করছি।
বন্ধুগণ,
আমাদের সম্পর্কের ভিত্তি হলো হাজার বছরের পুরনো অভিন্ন এক ঐতিহ্য। ভারতের লোথালে বর্তমানে যে ন্যাশনাল মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্স গড়ে তোলা হচ্ছে, সেটি এই অভিন্ন ঐতিহ্যকে সারা পৃথিবীর সামনে তুলে ধরবে। আমাদের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে, আমরা লোথালে ‘ইস্ট এশিয়া সামিট মেরিটাইম হেরিটেজ ফেস্টিভ্যাল’-এর আয়োজন করব।
আগামী বছর আমরা নালন্দায় ‘ইস্ট এশিয়া সামিট ইউনিভার্সিটি হেডস কনক্লেভ’-এর আয়োজন করব, যা শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আমাদের পারস্পরিক সহযোগিতায় নতুন জোয়ার আনবে।
বন্ধুগণ,
এ বছর আমরা দক্ষিণ-পূর্ব এশিয়ায় ‘মৈত্রী ও সহযোগিতার ঐতিহাসিক চুক্তি’-র সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি।
পঞ্চাশ বছর আগে, এই অঞ্চল বিশ্বের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিয়েছিল—সেটি ছিল শান্তি, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা এবং আলোচনার বার্তা। আজ সেই বার্তার প্রাসঙ্গিকতা আরও বৃদ্ধি পেয়েছে। আমাদের সম্মিলিত ভবিষ্যৎ সংঘাতের মাধ্যমে নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মাধ্যমেই গড়ে উঠবে।
এই ভাবনায়, ভারত আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে আসিয়ান গোষ্ঠীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।
আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
( প্রধানমন্ত্রীর মূল ভাষণটি হিন্দিতে ছিল)
SC/CB/NS-
My message at the East Asia Summit…the world needs PEACE, PROSPERITY and PREDICTABILITY. Also reiterated India’s commitment to working closely with ASEAN nations as well as a commitment to an Indo-Pacific that is free, open, inclusive and rules based. Announced important initiatives to give fresh momentum to regional cooperation. SEAFARERS’ SAFETY INITIATIVE: Greater coordination among nations to protect those who work at sea, particularly during emergencies and maritime crises. EAS CYBER CRIME CONFERENCE: India will host a conference at the National Forensic Sciences University to develop a stronger collective response to cyber threats, online fraud and transnational crime. EAS MARITIME HERITAGE FESTIVAL: The ancient port city of Lothal will bring together EAS nations to celebrate centuries of seafaring traditions, commerce and cultural exchanges. EAS UNIVERSITY CONCLAVE: Nalanda will serve as a platform for universities, scholars and students to forge new partnerships in education, research and innovation.
— Narendra Modi (@narendramodi) November 17, 2026