Search

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রীর ফিলিপিন্স সফর: প্রাপ্তির তালিকা


নয়াদিল্লি, ১৭ নভেম্বর, ২০২৬ 

 

নথি:

১) বিপর্যয় মোকাবিলায় সহযোগিতার বিষয়ে আসিয়ান – ভারত যৌথ বিবৃতি।

২) অনলাইন জালিয়াতি এবং ঐ ধরনের অপরাধের মোকাবিলার ক্ষেত্রে সহযোগিতার জন্য পূর্ব এশিয়া শিখর সম্মেলনের নেতাদের বিবৃতি।

৩) সুস্থিত ভবিষ্যতের লক্ষ্যে একযোগে পথ চলায় পূর্ব এশিয়া শিখর সম্মেলনে গৃহীত প্রস্তাব।

 

ঘোষণা:

ক) ২৩তম ভারত – আসিয়ান শিখর সম্মেলন –

১) সমুদ্রপথে সংযোগ, বৈজ্ঞানিক গবেষণা, বিপর্যয় মোকাবিলা, উপকূল সুরক্ষার ক্ষেত্রে সহযোগিতা এবং নাবিকদের নিরাপত্তা সংক্রান্ত দীর্ঘ মেয়াদী আসিয়ান – ভারত পরিকল্পনা।

২) যৌথ সাইবার ফরেন্সিকস্‌ প্রশিক্ষণ কর্মসূচি।

৩) আসিয়ান – ভারত পরমাণু শক্তি সংক্রান্ত প্রযুক্তি বিনিময়।

৪) আসিয়ান – ভারত স্পেস হ্যাকাথন।

৫) খনি ও গুরুত্বপূর্ণ খনিজের ক্ষেত্রে আসিয়ান – ভারত সহযোগিতা।

৬) আসিয়ান – ভারত যুব সম্মেলন, স্টার্টআপ হ্যাকাথন এবং সংসদীয় রীতিনীতির বিষয়ে আদান-প্রদান। 

৭) নালন্দা বিশ্ববিদ্যালয়ে আসিয়ান দেশগুলির শিক্ষার্থীদের জন্য আরও বৃত্তি। 

৮) ওয়েবস ২০২৭ – এ আসিয়ান – ভারত প্যাভিলিয়ন।

৯) আসিয়ান দেশগুলির পর্যটকদের জন্যনিখরচায় ই-ভিসা।

 

খ) ২১তম পূর্ব এশিয়া শিখর সম্মেলন –

১) যৌথ প্রশিক্ষণ এবং আপৎকালীন ব্যবস্থার মাধ্যমে নাবিকদের নিরাপত্তা সংক্রান্ত উদ্যোগ।

২) জাতীয় ফরেন্সিক বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে ইএএস সাইবার ক্রাইম কনফারেন্স।

৩) লোথালে ইএএস মেরিটাইম হেরিটেজ ফেস্টিভাল।

৪) নালন্দায় ইএএস ইউনিভার্সিটি কনক্লেভ।

 

SC/AC/SB