নতুন দিল্লি, ২২ নভেম্বর, ২০২৬
গুজরাটের কচ্ছে একটি দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
প্রধানমন্ত্রী পিএমএনআরএফ থেকে মৃতদের নিকটাত্মীয়দের প্রত্যেককে ২ লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথাও ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রী এক্স-এ লিখেছেন:
“গুজরাটের কচ্ছে একটি দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি শোকাহত। যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রত্যেকের নিকটাত্মীয়কে পিএমএনআরএফ থেকে ২ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা”: প্রধানমন্ত্রী @narendramodi
SC/SB/AS
Saddened by the loss of lives due to a mishap in Kutch, Gujarat. My condolences to those who have lost their loved ones. Praying for the speedy recovery of the injured. An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each of those who lost their lives. The injured would be given Rs. 50,000: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 22, 2026