Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সুরাটে অগ্নিকান্ডের ঘটনায় মর্মাহত প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সুরাটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় মর্মবেদনা প্রকাশ করেছেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্হদের সম্ভাব্য সবরকম সহায়তা প্রদানে সচেষ্ট হওয়ার জন্য তিনি গুজরাট সরকার ও স্হানীয় কর্তৃপক্ষগুলিকে আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, “সুরাটে অগ্নিকান্ডের ঘটনায় আমি অত্যন্ত মর্মহত। শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। ক্ষতিগ্রস্হদের সম্ভাব্য সবরকম সহায়তা প্রদানের জন্য গুজরাট সরকার ও স্হানীয় কর্তৃপক্ষগুলিকে অনুরোধ করেছি।”

SSS/BD/NS/…