Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

আন্তর্জাতিক শ্রমসংস্হা (আইএলও)-এর ন্যূনতম বয়স সংক্রান্ত কনভেনশন ১৯৭৩ (১৩৮নম্বর) এবং সবথেকে খারাপ ধরনের শিশু শ্রম সংক্রান্ত কনভেনশন ১৯৯৯ (১৮২ নম্বর)-এরঅনুমোদনে কেন্দ্রীয় মন্ত্রিসভার সায়


প্রধানমন্ত্রীর শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয়মন্ত্রিসভার বৈঠকে শুক্রবার আন্তর্জাতিক শ্রম সংগঠনের দুটি মৌলিক কনভেনশনঅনুমোদনের বিষয়ে মঞ্জুরি দিয়েছে। এগুলি হল কর্মনিযুক্তির ন্যূনতম বয়স সম্পর্কে ন্যূনতমবয়স সংক্রান্ত কনভেনশন (১৩৮ নম্বর) এবং সবথেকে খারাপ ধরনেরশিশু শ্রম সংক্রান্ত কনভেনশন ১৯৯৯ (১৮২ নম্বর), সবথেকে বাজে ধরনের শিশু শ্রম-এরঅবলোপ সাধন ও নিষেধাজ্ঞা ইত্যাদি বিষয়ে অবিলম্বে ব্যবস্হা গ্রহনের উদ্দেশ্যে। ভারতহল ১৯১৯ সালে স্হাপিত আন্তর্জাতিক শ্রম সংগঠন (আইএলও)-এরপ্রতিষ্ঠাতা সদস্য দেশ। বর্তমানে আইএলও-এর সদস্য সংখ্যা ১৮৭। আইএলও-এর কর্মপন্হারপ্রধান অবলম্বন হল কনভেনশন আকারে শ্রম বিষয়ে আন্তর্জাতিক আদর্শ মান গড়ে তোলা এবংসুপারিশ করা। এ পর্যন্ত ভারত ৪৫টি কনভেনশন অনুমোদন করেছে যার মধ্যে ৪২টি বলবৎরয়েছে। এর মধ্যে ৪টি হল মৌলিক বা প্রধান কনভেনশন।

১৩৮ ও ১৮২ নম্বর কনভেনশনের অনুমোদন দেশ থেকে শিশু শ্রমের বিলোপেরলক্ষ্যে আরও একধাপ এগোনোর সামিল। বর্তমানে ১৩৮ নম্বর কনভেনশনটি ১৬৯টি দেশ দ্বারাঅনুমোদিত। আর ১৮২ কনভেনশনটিকে ১৮০টি দেশ অনুমোদন করেছে।

PG/ NS