Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রী মোদীর

আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রী মোদীর


নয়াদিল্লি, ৩১ অগাস্ট, ২০২৬ 

 

২৬তম এসসিও শিখর সম্মেলনের অবসরে আজ কিরগিজ প্রজাতন্ত্রের বিশকেকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে  আর্মেনিয়ার প্রধানমন্ত্রী  নিকোল পাশিনিয়ানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়। চলতি বছরের জুন মাসে আর্মেনিয়ায় সাধারণ নির্বাচনের পর প্রধানমন্ত্রী পাশিনিয়ান পুনরায় দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তাঁর ও প্রধানমন্ত্রী মোদীর মধ্যে প্রথম বৈঠক।
প্রধানমন্ত্রী মোদী নির্বাচনী জয় ও দায়িত্ব গ্রহণে  প্রধানমন্ত্রী পাশিনিয়ানকে অভিনন্দন জানান। বৈঠকে দুই নেতা প্রতিরক্ষা, অর্থনীতি, ওষুধ শিল্প, খনি, শিক্ষা ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার প্রসারে তাঁরা সন্তোষ প্রকাশ করেছেন। তাঁরা দু’ দেশের এই উষ্ণ  বন্ধুত্বের এই সম্পর্ককে আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
দুই নেতা পশ্চিম এশিয়ার পরিস্থিতি সহ আঞ্চলিক ও বৈশ্বিক ঘটনাবলী নিয়েও আলোচনা করেন। প্রধানমন্ত্রী এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার নিশ্চিত বাতাবরণ গড়তে  আলোচনা ও কূটনীতির মাধ্যমে নিরন্তর প্রয়াসের  প্রয়োজনীয়তার ওপর পুনরায় জোর দেন।
প্রধানমন্ত্রী পানিয়ান, আর্মেনিয়া-আজারবাইজান শান্তি চুক্তি বাস্তবায়নের বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী মোদীকে জানান।
উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করতে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রগুলিতে সহযোগিতা এগিয়ে নিয়ে যেতে  একযোগে কাজ করতে  সম্মত হয়েছেন।

 

 

SC/AB/SB