Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

উত্তর-পূর্বাঞ্চলেক্যান্সার চিকিৎসা ও গবেষণা সংক্রান্ত সুযোগ-সুবিধার প্রসারে এক গুরুত্বপূর্ণসিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার


গুয়াহাটির ডঃ বি বড়ুয়া ক্যান্সার ইন্সটিটিউটটি কেন্দ্রীয় পরমাণু শক্তিদপ্তর দ্বারা অধিগ্রহণ এবং সেটিকে টাটা মেমোরিয়াল সেন্টারের প্রশাসনিক নিয়ন্ত্রণেনিয়ে আসা সংক্রান্ত একটি প্রস্তাব বুধবার অনুমোদিত হ’ল কেন্দ্রীয় মন্ত্রিসভারবৈঠকে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে মেডিক্যাল,প্যারা-মেডিক্যাল এবং অন্যান্য ক্ষেত্রে অতিরিক্ত ১৬৬টি পদ সৃষ্টির প্রস্তাবেওএদিন সম্মতি দেওয়া হয়।

ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় এবং তার চিকিৎসাসংক্রান্ত সুযোগ-সুবিধার অপ্রতুলতার কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলে এ সম্পর্কে চিকিৎসাও গবেষণা প্রসারের লক্ষ্যে একটি বিশেষ হাসপাতালের প্রয়োজন অনুভূত হওয়ায়মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি এদিন গ্রহণ করা হয়।

ক্যান্সার ইন্সটিটিউটটিকে নতুন করে সাজিয়ে তুলতে এককালীন ব্যয় ধরা হয়েছে আনুমানিক ১৫০ কোটি টাকা। এইহাসপাতালটির জন্য বছরে ক্রমপুঞ্জিত হারেখরচের পরিমাণ দাঁড়াবে ৪৫ থেকে ৫০ কোটি টাকা।

PG/SKD/SB