Search

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

এশিয়ান প্যারা গেমসে ব্রোঞ্জ জেতার জন্য নবদীপকে প্রধানমন্ত্রীর অভিনন্দন


নতুন দিল্লি, ২৩ অক্টোবর, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ এশিয়ান প্যারা গেমসে পুরুষদের জ্যাভলিন থ্রো খেলার এফ৪০/এফ৪১ বিভাগে ব্রোঞ্জ পদক জেতার জন্য নবদীপকে অভিনন্দন জানিয়েছেন।

 

শ্রী মোদী উল্লেখ করেন যে, আগের আসরে চতুর্থ স্থানে থাকার পর এবার আরও ভালো ফলাফল করাটা এই সাফল্যকে বিশেষ করে তুলেছে। তিনি আশা প্রকাশ করেন যে, নবদীপ ভবিষ্যতেও তাঁর সাফল্যের ধারা অব্যাহত রাখবেন এবং ভারতের জন্য আরও গৌরব বয়ে আনবেন।

 

এক্স-এ এক পোস্টে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে:

 

“এশিয়ান প্যারা গেমসে পুরুষদের জ্যাভলিন থ্রো খেলার এফ৪০/এফ৪১ বিভাগে ব্রোঞ্জ পদক জেতার জন্য নবদীপকে অভিনন্দন! আগের আসরে চতুর্থ স্থানে থাকার পর এবার আরও ভালো ফলাফল করাটা এই সাফল্যকে বিশেষ করে তুলেছে। কামনা করি, তিনি যেন ভবিষ্যতেও সাফল্যের ধারা অব্যাহত রাখেন এবং ভারতের জন্য আরও গৌরব বয়ে আনেন: প্রধানমন্ত্রী @narendramodi”

 

https://x.com/PMOIndia/status/2113669181086523763?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2113669181086523763%7Ctwgr%5E52daef6a1cf702fb0b1ec2ff466503bf6075495d%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2327735reg%3D3lang%3D1

 

 

 

MH/SB/AS