নতুন দিল্লি, ২৩ অক্টোবর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ এশিয়ান প্যারা গেমসে পুরুষদের ১০০ মিটার ফ্রিস্টাইল এস১১ ইভেন্টে ব্রোঞ্জ পদক জেতার জন্য হিমাংশু নন্দলকে অভিনন্দন জানিয়েছেন।
শ্রী মোদী উল্লেখ করেন যে, এবারের আসরে তিনটি ব্রোঞ্জ পদক জিতে তিনি অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেছেন। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, হিমাংশু ভবিষ্যতে আরও ভালো ক্রীড়ানৈপুণ্য অব্যাহত রাখবেন এবং আরও বড় সাফল্য অর্জন করবেন; পাশাপাশি তাঁর আগামী যাত্রার জন্য তিনি শুভকামনা জানান।
এক্স-এ এক পোস্টে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে:
“এশিয়ান প্যারা গেমসে পুরুষদের ১০০ মিটার ফ্রিস্টাইল এস১১ ইভেন্টে ব্রোঞ্জ পদক জেতার জন্য হিমাংশু নন্দলকে অভিনন্দন! এবারের আসরে তিনটি ব্রোঞ্জ পদক জিতে তিনি অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন। তিনি যেন ভবিষ্যতেও ভালো ক্রীড়ানৈপুণ্য অব্যাহত রাখেন এবং আরও বড় সাফল্য অর্জন করেন। তাঁর আগামী যাত্রার জন্য অনেক শুভকামনা: প্রধানমন্ত্রী @narendramodi”
MH /SB/AS
Congratulations to Himanshu Nandal on winning Bronze in the Men’s 100m Freestyle S11 event at the Asian Para Games! With three Bronze medals to his name in this edition, he has shown impressive performance. May he continue to excel and achieve greater success. Wishing him the very best for the journey ahead: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 23, 2026