পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ এশিয়ান গেমসের স্কোয়াশ মিশ্র দলীয় ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করায় জোশনা চিনাপ্পা ও ভেলাভান সেন্থিলকুমারকে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁদের অসাধারণ দক্ষতা ও দৃঢ় সংকল্পের প্রশংসা করেছেন।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, জোশনার ক্ষেত্রে এটি এশিয়ান গেমসে তাঁর ধারাবাহিক অংশগ্রহণ এবং ২০১০ সাল থেকে প্রতিটি আসরে পদক জয়ের ঘটনা; তিনি জোশনার এই ধারাবাহিকতাকে সত্যিই অসাধারণ বলে অভিহিত করেন। শ্রী মোদী উভয় ক্রীড়াবিদের ভবিষ্যতের জন্য শুভকামনাও জানান।
এক্স-এ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি পোস্টে বলা হয়েছে:
“এশিয়ান গেমসের স্কোয়াশ মিশ্র দলীয় ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করায় @joshnachinappa এবং ভেলাভান সেন্থিলকুমারকে অভিনন্দন। তাঁদের দক্ষতা ও দৃঢ় সংকল্প অসাধারণ।
জোশনার ক্ষেত্রে এটি এশিয়ান গেমসে তাঁর ধারাবাহিক অংশগ্রহণ এবং ২০১০ সাল থেকে প্রতিটি আসরে পদক জয়ের ঘটনা। তাঁর এই ধারাবাহিকতা সত্যিই অসাধারণ।
উভয় ক্রীড়াবিদের ভবিষ্যতের জন্য শুভকামনা: প্রধানমন্ত্রী @narendramodi”
SC/SB/AS
Congratulations to @joshnachinappa and Velavan Senthilkumar on winning the Bronze medal in the Squash Mixed Team event at the Asian Games. Their skill and determination are exceptional.
— PMO India (@PMOIndia) September 26, 2026
For Joshna, it is her consecutive Asian Games appearances and a medal at every edition since… pic.twitter.com/g2xFHOSRAq