পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ০২ নভেম্বর, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ জলসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা ক্ষেত্রে ভারত ও ডেনমার্কের মধ্যে সমঝোতাপত্রে অনুমোদন দেওয়া হয়েছে।
সমঝোতাপত্রে সহযোগিতার যেসব ক্ষেত্রগুলির কথা বলা হয়েছে:
এই সমঝোতাপত্রটি জলসম্পদ উন্নয়ন, গ্রামীণ এলাকায় জল সরবরাহ, পয়ঃপ্রণালী/বর্জ্য জল ব্যবস্থাপনা সহ নানা ক্ষেত্রে সহযোগিতা মজবুত করবে।
প্রেক্ষাপট: ডেনমার্কের প্রধানমন্ত্রী শ্রীমতী মেট্টে ফ্রেডেরিকসন ও প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মধ্যে ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর ভার্চ্যুয়াল শিখর সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। দু’দেশের মধ্যে সবুজ কৌশলগত অংশীদারিত্ব স্থাপনের লক্ষ্যে যৌথ বিবৃতি প্রকাশিত হয়। ঐ বিবৃতিতে পরিবেশ, জল সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বৃদ্ধির উপর জোর দেওয়া হয়।
PG/PM/SB