পিএমইন্ডিয়া
কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের নিয়ন্ত্রণাধীনসংস্থাগুলিতে ‘পারচেজ প্রেফারেন্স’ সম্পর্কিত নীতি রূপায়ণের সিদ্ধান্ত নিলকেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার এখানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেঅনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই মর্মে একটি প্রস্তাবে অনুমোদনদানেরসিদ্ধান্ত নেওয়া হয়।
মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, নীতিটি কার্যকর থাকবে পাঁচ বছরেরজন্য। নীতি রূপায়ণের কাজ দেখভালের জন্য গঠন করা হবে একটি স্টিয়ারিং কমিটিও। কমিটিরকাজ হবে নীতি রূপায়ণ সম্পর্কিত কাজকর্মের বার্ষিক পর্যালোচনা ও মূল্যায়ন। এরভিত্তিতে নীতি রূপায়ণের কাজ একটি বছর থেকে আরেকটি বছরে চালিয়ে নিয়ে যাওয়ারব্যাপারে সুপারিশ করবে স্টিয়ারিং কমিটি।
এই নীতি রূপায়ণের ফলে পণ্য সরবরাহকারী ও পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচি রূপায়ণের কাজ আরও এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত হবে বলেসরকারের ধারণা। দেশে পণ্য ও পরিষেবায় মূল্য সংযোজনের কাজও এর ফলে সহজতর হয়ে উঠবে।
প্রসঙ্গত উল্লেখ্য, জাতি গঠনের কাজে এক নতুন উদ্যোগ গ্রহণের লক্ষ্যে এবংভারতকে বিশ্বের একটি বিশিষ্ট নির্মাণ ও উৎপাদন কেন্দ্র রূপে তুলে ধরতেপ্রধানমন্ত্রী ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির কথা ঘোষণা করেন ২০১৪-র সেপ্টেম্বরে। এরআওতায়, পণ্য ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ উৎসাহদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উৎপাদকও পরিষেবা প্রদানকারীদের জন্য ‘পারচেজ প্রেফারেন্স’ সংক্রান্ত একটি নীতি রূপায়ণেরমাধ্যমে তেল ও গ্যাস প্রকল্পের কাজ আরও বেশি করে চালিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্তগ্রহণ করা হয়।
PG/SKD/DM/