Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

শিক্ষকদের ভূমিকা নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর লেখা একটি নিবন্ধ ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী


নতুন দিল্লি, ৫ সেপ্টেম্বর ২০২৬

 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর লেখা একটি নিবন্ধ ভাগ করে নিয়েছেন।

 

প্রধানমন্ত্রী বলেন যে, মাননীয়া রাষ্ট্রপতি লিখেছেন – শিক্ষকরা জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও অনুপ্রেরণা সঞ্চারের মাধ্যমে মানুষের ভাগ্য গড়ে তোলেন। তিনি আরও বলেছেন, এই নিবন্ধে শিক্ষাদানকে মানুষ গড়ার এক পবিত্র কাজ হিসেবে তুলে ধরা হয়েছে।

 

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক্স-এ এক পোস্টে বলা হয়েছে:

 

“মাননীয়া রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু লিখেছেন যে, শিক্ষকরা জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও অনুপ্রেরণা সঞ্চারের মাধ্যমে মানুষের ভাগ্য গড়ে তোলেন।

 

তিনি শিক্ষাদানকে মানুষ গড়ার এবং স্বাধীন চিন্তাভাবনা ও কৌতূহলকে উৎসাহিত করার এক পবিত্র কাজ হিসেবে তুলে ধরেছেন।

 

তিনি শিক্ষকদের কাছে শিক্ষার্থীদের এমনভাবে পথ দেখানোর আহ্বান জানিয়েছেন যে, যাতে তারা ভালো মানুষ হিসেবে গড়ে ওঠে এবং সাংস্কৃতিক ঐতিহ্য, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, ‘অন্ত্যোদয়’-এর আদর্শ, পরিবেশ সুরক্ষা ও ‘দেশ সর্বাগ্রে’র নীতিকে সমুন্নত রাখে।”

 

https://x.com/PMOIndia/status/2096157245470056621?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2096157245470056621%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasepage.aspx%3FPRID%3D2306923reg%3D3lang%3D1

 

 

SC/MP/AS