Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

শ্রী রাম কলেজ অফ কমার্সের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ৪  সেপ্টেম্বর  ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৫ সেপ্টেম্বর সন্ধে ৭টায় ‘শ্রী রাম কলেজ অফ কমার্স’ (এসআরসিসি)-এর শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী সেখানে  ভাষণও দেবেন।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন ‘শ্রী রাম কলেজ অফ কমার্স’ ভারতের উচ্চশিক্ষার অন্যতম প্রধান প্রতিষ্ঠান এবং বাণিজ্য, অর্থনীতি ও ব্যবস্থাপনা শিক্ষার একটি বিশিষ্ট কেন্দ্র। বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী স্যার শ্রী রাম ১৯২৬ সালে এই কলেজটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে গত এক শতাব্দী ধরে এই কলেজটি বহু প্রজন্মের পণ্ডিত, পেশাজীবী, প্রশাসক, উদ্যোক্তা, নীতি-নির্ধারক এবং দেশ-নির্মাতাদের গড়ে তুলেছে।

শতবর্ষ উদযাপনের এই অনুষ্ঠানটি ‘শিক্ষক দিবস’-এর সাথে একই দিনে অনুষ্ঠিত হচ্ছে। ফলে এই উপলক্ষটি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, কারণ দেশ এই দিনটিতে নতুন প্রজন্মকে গড়ে তোলা এবং সমাজের ভিত্তি সুদৃঢ় করার ক্ষেত্রে শিক্ষক ও শিক্ষাবিদদের অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে থাকে।

 

SC/MP/NS