Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

দেশবাসীকে হোলির শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী; শেয়ার করলেন সংস্কৃত সুভাষিতম


নতুন দিল্লি, ০৪ মার্চ, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি হোলি উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। 

এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, 

“সকল দেশবাসীকে হোলির অপার শুভেচ্ছা। রং ও উচ্ছ্বাসে ভরা এই উৎসব সবার জীবনে আনন্দের বসন্ত বয়ে আনুক। প্রত্যেকের জীবনে সুখ, সমৃদ্ধি ও সাফল্যের রঙের ছটা ছড়িয়ে পড়ুক—এই কামনা করি। “ 

প্রধানমন্ত্রী একটি সংস্কৃত সুভাষিতও শেয়ার করেছেন—

उद्भिन्नस्तबकावतंससुभगाः प्रे खन्मरुन्नर्तिताः
पुष्पोद्गीर्णपरागपांशुललसत्पत्रप्रकाण्ड त्विषः।
गम्भीरक्रमपञ्चमोन्मदपिकध्वानोच्छलद्गीतयः
प्रत्युज्जीवितमन्मथोत्सव इव क्रीडन्त्यमू भूरुहः॥

এর ভাবার্থ হলো—যেমন বসন্তের মৃদুমন্দ হাওয়ায় নৃত্যরত, রঙিন ও সুঘ্রাণে সুশোভিত প্রস্ফুটিত পদ্মফুল প্রকৃতিকে মোহিত করে তোলে, তেমনই প্রেম ও উল্লাসে ভরা এক মহোৎসব জীবনের নবজাগরণ ঘটায়, সুরেলা আনন্দধ্বনিতে চারিদিক মুখরিত হয়ে ওঠে।

 

SC/SD/SKD