Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

দেশসেবাই উন্নত ভারতের ভিত্তি, এই মর্মে প্রধানমন্ত্রী একটি সংস্কৃত সুভাষিতম শেয়ার করেছেন


নয়াদিল্লি, ২১ এপ্রিল ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী একটি সংস্কৃত সুভাষিতম শেয়ার করে বলেছেন, দেশসেবাই উন্নত ভারতের ভিত্তি। 

এক্স বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন :

“দেশসেবাই ‘বিকশিত ভারতের’ ভিত্তি। সিভিল সার্ভিসেস দিবসের এই গৌরবজনক উপলক্ষে, আসুন, শেষ সারিতে থাকা ব্যক্তিটিকেও উন্নয়নের মূল ধারায় সংযুক্ত করে শক্তিশালী, সমৃদ্ধ এবং সংবেদনশীল ভারতবর্ষ নির্মাণের সংকল্প পুনর্ব্যক্ত করি।    

“शीलं परहितासक्तिः अनुत्सेकः क्षमा धृतिः।
अलोभश्चेति विद्यायाः परिपाकोञ्चलं फलम्॥”

এর অর্থ হল ভদ্রতা, পরোপকার, বিনয়, ক্ষমা, ধৈর্য্য, লোভহীনতা- এই সবই জ্ঞানের পরিপূর্ণতার ফল। 

SC/SD/NS