পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ১১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নবরাত্রির শুরুতে শান্তির দেবী মা শৈলপুত্রীর পূজা ও প্রার্থনা করেছেন।
প্রধানমন্ত্রী কামনা করেছেন যে, দেবীর দিব্য আশীর্বাদ যেন সকলের হৃদয়ে ধৈর্য ও আত্মবিশ্বাসের আলো জ্বালিয়ে তোলে এবং সকল নাগরিকের সঙ্গে সর্বদা বিরাজ করে।
এই উপলক্ষে শ্রী মোদী দেবীর উদ্দেশে নিবেদিত একটি ভক্তিগীতিও শেয়ার করেছেন।
প্রধানমন্ত্রী এক্স-এ লিখেছেন;
“নবরাত্রির প্রারম্ভে আমি শান্তির দেবী মা শৈলপুত্রীকে প্রণাম জানাই। তাঁর দিব্য কৃপা সকলের হৃদয়ে ধৈর্য ও আত্মবিশ্বাসের আলো প্রজ্বলিত করুক। মায়ের আশীর্বাদ যেন সর্বদা আমাদের দেশবাসীর উপর থাকে, এটাই আমার প্রার্থনা।”
SC/SB/AS
नवरात्रि के शुभारंभ पर शांति की अधिष्ठात्री मां शैलपुत्री के चरणों में कोटिश: नमन। उनकी दिव्य कृपा से सभी के मन में धैर्य और आत्मविश्वास का दीप प्रज्वलित हो। देशवासियों पर सदैव मां का आशीर्वाद बना रहे, यही कामना है। https://t.co/z4ktFiTagZ
— Narendra Modi (@narendramodi) October 11, 2026