Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী লোকনায়ক জয়প্রকাশ নারায়ণকে তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করেছেন এবং সুশাসনের ক্ষেত্রে তাঁর আদর্শের ওপর আলোকপাত করেছেন


নতুন দিল্লি, ১১ অক্টোবর ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করেছেন। তিনি উল্লেখ করেছেন যে, লোকনায়কের আবেদন প্রজন্মের পর প্রজন্ম ধরে বিস্তৃত ছিল এবং তিনি মানুষকে এই বিশ্বাসে উদ্বুদ্ধ করেছিলেন যে, জনজীবন জাতীয় নবজাগরণের একটি মাধ্যম হয়ে উঠতে পারে।

প্রধানমন্ত্রী জরুরি অবস্থার সময় লোকনায়ক জেপি-র নির্ভীক কণ্ঠস্বর, সুশাসন নিশ্চিত করা আর সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার বিষয়ে তাঁর দৃঢ় অঙ্গীকারের কথাও তুলে ধরেন।

শ্রী মোদী বলেন, ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে কাজ করার পাশাপাশি তাঁর আদর্শ বাস্তবায়নে জাতি প্রতিশ্রুতিবদ্ধ।

এক্স-এ এক বার্তায় শ্রী মোদী বলেন;

“জন্মবার্ষিকীতে লোকনায়ক জয়প্রকাশ নারায়ণকে স্মরণ করছি। তাঁর আবেদন প্রজন্মের পর প্রজন্ম ধরে বিস্তৃত ছিল। তিনি মানুষকে এই বিশ্বাসে উদ্বুদ্ধ করেছিলেন যে, জনজীবন জাতীয় নবজাগরণের একটি মাধ্যম হয়ে উঠতে পারে। জরুরি অবস্থার সময় তাঁর নির্ভীক কণ্ঠস্বরও ছিল উল্লেখযোগ্য।

সুশাসন নিশ্চিত করা এবং সমাজের প্রান্তিক মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার বিষয়েও লোকনায়ক জেপি অত্যন্ত আন্তরিক ছিলেন। ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে কাজ করার পাশাপাশি আমরা তাঁর আদর্শ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।”

 

https://x.com/narendramodi/status/2109110812061335847?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2109110812061335847%7Ctwgr%5Efc6094fad23117255023efd954b73221a86cb9a8%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2321856reg%3D48lang%3D2

 

 

 

SC/SB/AS