Search

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

পদাতিক দিবসে বাহিনীর শৌর্য ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রীর


নতুন দিল্লি ২৭ অক্টোবর ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পদাতিক দিবসে পদাতিক বাহিনীর শৌর্য ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন।

এক্স-এ এক পোস্টে শ্রী মোদী বলেছেন :

“পদাতিক দিবসে আমরা পদাতিক বাহিনীর অবিচল বীরত্ব ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করি। আমাদের দেশকে রক্ষার ক্ষেত্রে তাঁদের অঙ্গীকার শক্তি ও আত্মত্যাগের আলোকবর্তিকাস্বরূপ। শৌর্য ও সেবার সর্বোচ্চ আদর্শের প্রতিমূর্তি হিসেবে কাজ করেন প্রতিটি সেনা, প্রত্যেক ভারতীয়কে তাঁরা অনুপ্রাণিত করেন।

@adgpi”

 

 

SC/MP/CS