Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

পাঞ্জাবের ফতেগড় সাহিব জেলায় দুর্ঘটনার খবরে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ


নতুনদিল্লি, ১৫ এপ্রিল, ২০২৬

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, পাঞ্জাবের ফতেগড় সাহিব জেলার দুর্ঘটনার খবরে তিনি মর্মাহত। এই দুর্ঘটনায় স্বজনহারা পরিবারগুলিকে সমবেদনা জানিয়েছেন তিনি। আহতদের দ্রুত আরোগ্যও কামনা করেছেন শ্রী মোদী।   
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় লেখা হয়েছে;  

“পাঞ্জাবের ফতেগড় সাহিব জেলার দুর্ঘটনার খবরে আমি মর্মাহত। এই দুর্ঘটনায় স্বজনহারা পরিবারগুলিকে সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করিঃ প্রধানমন্ত্রী @narendramodi”     

SC / CB