Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী আগামীকাল জাতীয় যুদ্ধ স্মারকটিকে জাতির উদ্দেশে উৎসর্গ করবেন


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল, ২৫ ফেব্রুয়ারি, জাতীয় যুদ্ধ স্মারকটিকে জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। অনুষ্ঠানে তিনি প্রাক্তন সেনাকর্মীদের উদ্দেশেও ভাষণ দেবেন।

নতুন দিল্লির ইন্ডিয়া গেটের কাছে জাতীয় যুদ্ধ স্মারকটি মাধ্যমে স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের রক্ষায় জীবনদান করা সৈনিকদের যথাযথভাবে শ্রদ্ধা জানানো হয়।

জাতীয় যুদ্ধ স্মারকটি সেই সেনাকর্মীদেরও স্মরণ করায় যাঁরা শান্তিরক্ষা অভিযান ও উগ্রপন্হা বিরোধী কার্যকলাপে অংশ নিয়ে আত্মত্যাগ করেছেন।

জাতীয় স্মারকটি নকশায় চারটি পর পর বৃত্ত রয়েছে যেগুলির নামকরণ করা হয়েছে- ‘অমর চক্র’ বা অমরত্বের বৃত্ত, ‘বীরতা চক্র’ বা বীরত্বের বৃত্ত, ‘ত্যাগ চক্র’ বা ত্যাগের বৃত্ত এবং ‘রক্ষা চক্র’ বা প্রতিরক্ষার বৃত্ত।

জাতীয় স্মারকটি প্রাঙ্গনে একটি কেন্দ্রীয় স্মারকস্তম্ভ, একটি সদা-প্রজ্জ্বলিত অগ্নিশিখা এবং ভারতীয় সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর বিখ্যাত যুদ্ধগুলি চিহ্নিত করা ৬টি ব্রোঞ্জের প্রতিমূর্তি রয়েছে।

পরম যোদ্ধা স্হলে ২১জন পরমবীর চক্র বিজেতার আবক্ষ প্রতিমূর্তি স্হাপন করা হয়েছে। তাঁদের মধ্যে ৩ জন- সুবেদার মেজর (সান্মানিক ক্যাপ্টেন) বনা সিং (অবসরপ্রাপ্ত), সুবেদার মেজর যোগেন্দ্র সিং যাদব ও সুবেদার সঞ্জয় কুমার জীবিত রয়েছেন।

SSS/SC/NS