Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী গণেশ চতুর্থী উপলক্ষে সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিয়েছেন, ভগবান গণেশের আশীর্বাদ প্রার্থনা করেছেন


নতুন দিল্লি ১৪ সেপ্টেম্বর ২০২৬

 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পবিত্র গণেশ চতুর্থী উপলক্ষে সকল দেশবাসীকে তাঁর আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন যে, বিঘ্নহর্তা ভগবান গণেশের পুজো এবং আশীর্বাদ প্রার্থনার এই পবিত্র উৎসব প্রত্যেকের জীবনে নতুন প্রাণশক্তি এবং উদ্দীপনা নিয়ে আসবে। শ্রী মোদী প্রার্থনা করেছেন যে, ভগবান গণেশের ঐশী আশীর্বাদে প্রত্যেকের প্রয়াস সফল হবে এবং দেশ উন্নয়নের পথে ক্রমাগত এগিয়ে যাবে।

 

প্রধানমন্ত্রী একটি সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিয়েছেন-

 

“মুদাকরাত্তমোদকং সদা বিমুক্তিসাধকং

কলাধরাবতংসকং বিলাসিলোকরক্ষকম্।

অনায়কৈকনায়কং বিনাশিতেভদৈত্যকং

নতাশুভাশুনাশকং নমামি তং বিনায়কম্।।”

 

সুভাষিতমে বলা হয়েছে যে, আমি ভগবান শ্রী বিনায়ককে প্রণাম করি, যাঁর পবিত্র হাত মোদকে রঞ্জিত; যিনি চিরকাল ভক্তদের মুক্তির পথ দেখান; যিনি তাঁর কপালে গহনা রূপে একফালি চাঁদকে ধারণ করেন ; যিনি সমগ্র ব্রহ্মাণ্ডের রক্ষাকর্তা এবং মহাজগতের একমাত্র মহা দেবতা; যিনি গজাসুর দানবকে পরাজিত করেছিলেন এবং যিনি তাঁর ভক্তদের সবরকম দুঃখ কষ্ট থেকে দ্রুত মুক্ত করেন।

 

https://x.com/narendramodi/status/2099317300784775242?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2099317300784775242%7Ctwgr%5Ee9577f8783d3207ab7a22b48b55a03bc586f130a%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2309933reg%3D48lang%3D1

 

SC/AP /CS