পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ৯ অগাস্ট ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ঐতিহাসিক ‘ভারত ছাড়ো আন্দোলন’-এ অংশগ্রহণকারী সকলের কথা স্মরণ করেছেন এবং ভারতের স্বাধীনতা সংগ্রামে তাঁদের সাহস ও দৃঢ় সংকল্পের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। শ্রী মোদী বলেন, মহাত্মা গান্ধীর নেতৃত্বে ‘ভারত ছাড়ো আন্দোলন’-এর জোরালো আহ্বান স্বাধীনতা সংগ্রামে নতুন প্রাণশক্তি সঞ্চার করেছিল এবং ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হওয়ার ক্ষেত্রে ভারতের জনগণের অটল সংকল্পকে প্রতিফলিত করেছিল।
প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট করেছেন:
ঐতিহাসিক ‘ভারত ছাড়ো আন্দোলন’-এ অংশগ্রহণকারী সকলের কথা স্মরণ করছি। তাঁদের সাহস প্রত্যেক ভারতবাসীর কাছে চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে। মহাত্মা গান্ধীজির নেতৃত্বে ‘ভারত ছাড়ো আন্দোলন’-এর জোরালো আহ্বান আমাদের স্বাধীনতা সংগ্রামে নতুন প্রাণশক্তি সঞ্চার করেছিল এবং ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হওয়ার ক্ষেত্রে আমাদের জনগণের অটল সংকল্পকে প্রতিফলিত করেছিল।
SC/SB/AS
Remembering all those who participated in the historic Quit India Movement. Their courage will always remain an inspiration for every Indian. Inspired by the leadership of Mahatma Gandhi Ji, the clarion call of Quit India infused new energy into our freedom struggle and reflected…
— Narendra Modi (@narendramodi) August 9, 2026