পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ০২ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
প্রধানমন্ত্রী বলেন যে, লাল বাহাদুর শাস্ত্রীজির সরলতা এবং দেশের প্রতি তাঁর নিষ্ঠা আজও গভীরভাবে অনুপ্রেরণাদায়ক। তিনি বলেন যে, শাস্ত্রীজির বিনম্র ব্যক্তিত্ব প্রতিটি ভারতীয়কে গর্বিত করে, অথচ তাঁর সংকল্প ছিল পাথরের মতোই সুদৃঢ়।
প্রধানমন্ত্রী ‘এক্স’-এ লিখেছেন:
“লাল বাহাদুর শাস্ত্রীজিকে শ্রদ্ধা জানাই, যাঁর সরলতা ও দেশের প্রতি নিষ্ঠা আজও গভীরভাবে প্রেরণাদায়ক।”
SC/MP/NS
Homage to Lal Bahadur Shastri Ji, whose simplicity and dedication to the nation remain deeply inspiring. pic.twitter.com/edMiRdsf0v
— Narendra Modi (@narendramodi) October 2, 2026