Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

বারানসীর কাছে রাজঘাট সেতুতে পদপিষ্ট হয়েমৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশের বারাণসী ওচান্দাউলির মধ্যবর্তী রাজঘাট সেতুতে শনিবার পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন|

প্রধানমন্ত্রী বলেছেন, “বারানসীতে পদপিষ্ট হয়েমৃত্যুর ঘটনায় গভীরভাবে মর্মাহত| শোকসন্তপ্ত পরিবারগুলিকে সমবেদনা জানাই| আহতদেরসঙ্গে প্রার্থনা করছি| আমি আধিকারিকদের সঙ্গে কথা বলেছি এবং বারানসীতে পদপিষ্ট হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সমস্ত রকম সহায়তাসুনিশ্চিত করার জন্য বলেছি|”

প্রধানমন্ত্রী এই ঘটনায় নিহতদের নিকটাত্মীয়দের২ লক্ষ টাকা করে এবং গুরুতর আহতদের ৫০,০০০ টাকা করে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণতহবিল থেকে অনুদান দেওয়ার জন্য মঞ্জুরি দিয়েছেন|

PG/AD/DM