পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার বিজ্ঞান ও প্রযুক্তিক্ষেত্রে সহযোগিতার জন্য ভারত ও কানাডার মধ্যে সমঝোতা স্মারকের (মউ) অনুমোদনদিয়েছে| এই মউ ভারত ও কানাডার শিক্ষা-প্রতিষ্ঠান এবং গবেষণা ও উন্নয়ন (আর. এন্ডডি.) ক্ষেত্রের সংস্থার মধ্যে বৈজ্ঞানিক সহযোগিতার জন্য সহায়তা করবে এবং এর জন্যএকটি পদ্ধতি প্রদান করবে|
প্রধানবৈশিষ্ট্য:
*ভারতেরবিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ এবং কানাডার ‘ প্রাকৃতিকবিজ্ঞান ও প্রকৌশল গবেষণা পরিষদ ’ (এন.এস.ই.আর.সি.)-এর মধ্যে হওয়া এই মউ-এর মধ্য দিয়ে গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রেএকটি উদ্ভাবনামূলক মডেলকে রূপায়িত করা হবে|
*এই মউ-এরমাধ্যমে ভারত ও কানাডার মধ্যে বহুমুখী গবেষণা অংশিদারিত্বকে সহযোগিতা করার জন্য ‘ ইন্ডিয়া-কানাডাসেন্টার ফর ইনোভেটিভ মাল্টিডিসিপ্লিনারি পার্টনারশিপ টু এক্সেলারেট কমিউনিটিট্রান্সফরমেসন এন্ড সাসটেইনেবিলিটি ’ (আই.সি.-ইমপ্যাক্টস) কর্মসূচিকে সহায়তা করা হবে|
*গবেষণা ওউন্নয়ন প্রকল্পের লক্ষ্য হচ্ছে, বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারের মধ্য দিয়ে সমাধানপ্রদান করে সামাজিক রূপান্তরকে ত্বরান্বিত করা|
*এতেঅংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন, ভারত ও কানাডার বৈজ্ঞানিক সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান ও গবেষণা-উন্নয়ন গবেষণাগারের গবেষকগণ|
*পারস্পরিকসহযোগিতার যেসব ক্ষেত্রকে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে রয়েছে, নিরাপদ ওদীর্ঘস্থায়ী পরিকাঠামো এবং সুসংহত জল ব্যবস্থাপনা|
*এই মউ ভারতও কানাডার বৈজ্ঞানিক সংস্থা, বৈজ্ঞানিক ও বিশেষজ্ঞদের মধ্যে সংযোগ এবংপ্রাতিষ্ঠানিক যোগাযোগ তৈরিতে সহায়তা করবে|
প্রেক্ষাপট:
বৈজ্ঞানিক ওপ্রযুক্তিগত সহযোগিতার জন্য ভারত ও কানাডার মধ্যে ২০০৫ সালে যে ‘ আন্ত-সরকারিচুক্তি ’ হয়েছিল, তার পরবর্তী পদক্ষেপ হচ্ছেএই মউ|
A.D.