Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

বিশিষ্ট লেখক বিনোদ কুমার শুক্লার প্রয়াণে শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ২৩ ডিসেম্বর, ২০২৫

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশিষ্ট লেখক বিনোদ কুমার শুক্লার প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন।

এক্স-এ এক বার্তায় তিনি বলেছেন :

“জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত বিশিষ্ট লেখক বিনোদ কুমার শুক্লার প্রয়াণে গভীরভাবে শোকাহত হয়েছি। হিন্দি সাহিত্য জগতে তাঁর অমূল্য অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। শোকের এই মুহূর্তে তাঁর পরিজন এবং অনুরাগীদের পাশে আছি। ওম শান্তি।”

SC/MP/NS