পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ব্রিকস সম্মেলনের ফাঁকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রপতি মাননীয় ড. মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন। দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি ছিল দুই নেতার দ্বিতীয় বৈঠক। এর আগে ৩১ অগাস্ট বিশকেকে এসসিও সম্মেলনের ফাঁকে তাঁদের সাক্ষাৎ হয়েছিল।
উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও ব্রিকস-সংক্রান্ত বৈঠকে নিয়মিত ও উচ্চপর্যায়ের অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী ইরানকে ধন্যবাদ জানান। তিনি ‘গ্লোবাল সাউথ’-এর দেশগুলির মধ্যে সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা ও সুস্থায়ী উন্নয়নের মনোভাব গড়ে তোলার ক্ষেত্রে ব্রিকসের সম্ভাবনার কথা উল্লেখ করেন। ব্রিকস বিজনেস ফোরামের ‘লিডার্স সেশন’-এ অংশগ্রহণের জন্য তিনি প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে ধন্যবাদ জানান।
দুই নেতা পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে মত বিনিময় করেন। প্রধানমন্ত্রী ভারতের ধারাবাহিক অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলেন যে, সমস্ত সমস্যার সমাধান অবশ্যই আলোচনা ও কূটনীতির মাধ্যমে হতে হবে। তিনি এই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা, অবাধ নৌ-চলাচল ও বাণিজ্য রক্ষা এবং নাবিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে নিরন্তর প্রচেষ্টার ওপরও জোর দেন।
প্রধানমন্ত্রী ব্রিকস-সহ বিভিন্ন বহুপক্ষীয় সংস্থায় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলিতে উভয় পক্ষের ধারাবাহিক সহযোগিতার প্রশংসা করেন।
SC/MP/AS
PM @narendramodi met President @drpezeshkian in Delhi today. The two leaders discussed strengthening the India-Iran friendship. The PM also expressed India's steadfast commitment to pursuing lasting peace in the region. pic.twitter.com/gPrkaRcNf9
— PMO India (@PMOIndia) September 11, 2026
From Bishkek to Delhi, the productive discussions continue.
— Narendra Modi (@narendramodi) September 11, 2026
Happy to have met Dr. Masoud Pezeshkian, the President of Iran. This visit is more special because it is his first visit to India.
We talked about the India-Iran friendship. We believe that we should move forward… pic.twitter.com/DtxWuhB9Ba