পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ১০ মার্চ, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ তামিলনাড়ুর মাদুরাই বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্দির শহর মাদুরাইয়ে অবস্থিত এই বিমানবন্দরটি দেশের পুরনো বিমানবন্দরগুলির মধ্যে অন্যতম। এটি হল দক্ষিণ তামিলনাড়ুর গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার এবং এলাকার সামগ্রিক উন্নয়নে এটির উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।
মাদুরাই বিমানবন্দরকে আন্তর্জাতিক মর্যাদা দেওয়ায় আঞ্চলিক যোগাযোগ মজবুত হবে, বাণিজ্যের বিকাশ ঘটবে এবং আর্থিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
SC/MP/SKD