Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

রাশিয়ার প্রথম উপপ্রধানমন্ত্রী ডেনিস মান্টুরভ প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন


নয়াদিল্লি, ১১ নভেম্বর ২০২৪ 

 

আজ রুশ ফেডারেশনের প্রথম উপপ্রধানমন্ত্রী, মি: ডেনিস মান্টুরভ, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন।

উভয়েই বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক, জ্বালানি, সংযোগ-সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে মতামত বিনিময় করেন।

প্রধানমন্ত্রী মোদী ভারত-রাশিয়া বিশেষ এবং সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তাঁর সাম্প্রতিক সফর এবং বৈঠকগুলিতে নেওয়া সিদ্ধান্তগুলি বাস্তবায়নের লক্ষ্যে উভয় পক্ষের দলগুলির পক্ষ থেকে নেওয়া ধারাবাহিক ও সম্মিলিত প্রয়াসকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পুতিনকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন যে, তিনি তাঁদের ভবিষ্যৎ সাক্ষাতের জন্য উদগ্রীব।

****

SSS/AS…..