পিএমইন্ডিয়া
নতুন দিল্লি ১ সেপ্টেম্বর ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ চীনের তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন শিখর সম্মেলনের অবসরে রুশ ফেডারেশনের রাষ্ট্রপতি শ্রী ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেছেন।
দুই নেতা অর্থনৈতিক, আর্থিক এবং শক্তি ক্ষেত্র সহ দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন এবং এইসব ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্কের উত্তরোত্তর বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেন।
দুই নেতার মধ্যে ইউক্রেন সংক্রান্ত সাম্প্রতিক পরিস্থিতি সহ আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়েও আলোচনা হয়। ইউক্রেনে সংঘর্ষ থামাতে সম্প্রতি যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে প্রধানমন্ত্রী তাঁর সমর্থনের কথা পুনরায় জানান এবং দ্রুত সংঘর্ষ অবসানের প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং একটি দীর্ঘস্থায়ী শান্তি ব্যবস্থার সন্ধান করার আহ্বান জানান।
দুই দেশের মধ্যে বিশেষ এবং অগ্রাধিকারপ্রাপ্ত রণকৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে দুই নেতাই তাঁদের সমর্থনের কথা পুনরায় ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পুতিনকে জানান যে, তিনি এবছরের শেষে ২৩তম বার্ষিক সম্মেলনে তাঁকে ভারতে স্বাগত জানাতে আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন।
SC/AP/CS…
Always a delight to meet President Putin! pic.twitter.com/XtDSyWEmtw
— Narendra Modi (@narendramodi) September 1, 2025
Had an excellent meeting with President Putin on the sidelines of the SCO Summit in Tianjin. Discussed ways to deepen bilateral cooperation in all sectors, including trade, fertilisers, space, security and culture. We exchanged views on regional and global developments, including… pic.twitter.com/DhTyqOysbf
— Narendra Modi (@narendramodi) September 1, 2025
On the sidelines of the SCO Summit in Tianjin, PM @narendramodi met with President Putin. The two leaders reviewed cooperation in sectors like trade, energy, space, security, culture and more.
— PMO India (@PMOIndia) September 1, 2025
They shared views on the peaceful resolution of the conflict in Ukraine. The PM… pic.twitter.com/n7u5UpkbaW