পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন যে, শিক্ষক দিবস হল সমাজে শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন। তিনি আরও বলেন, এটি ড. এস. রাধাকৃষ্ণনের প্রতি শ্রদ্ধা নিবেদনেরও একটি দিন।
পাশাপাশি, গতকাল জাতীয় শিক্ষক পুরস্কার প্রাপকদের ৭, লোক কল্যাণ মার্গে (এলকেএম) আমন্ত্রণ জানানোর সময় তাঁদের সঙ্গে যে আলাপচারিতা হয়েছিল, প্রধানমন্ত্রী তার কিছু মুহূর্তও সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন।
এক্স-এ এক পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন:
“#TeachersDay হল আমাদের সমাজে শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন। এটি ড. এস. রাধাকৃষ্ণনের প্রতি শ্রদ্ধা নিবেদনেরও একটি দিন।
গতকাল ‘জাতীয় শিক্ষক’ পুরস্কার প্রাপকদের ৭, এলকেএম-এ আমন্ত্রণ জানানো হয়েছিল। তখন যা ঘটেছিল, তার কিছু ঝলকও এখানে তুলে ধরা হল…”
SC/MP/AS
#TeachersDay is about appreciating the strong contribution of teachers to our society. It is also a day to pay homage to Dr. S. Radhakrishnan.
— Narendra Modi (@narendramodi) September 5, 2026
Here is what happened when the National Teachers' Awards winners were invited to 7, LKM yesterday…. pic.twitter.com/LtXTvHiQoQ