Search

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান সংযুক্ত আরব আমীরশাহীর রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীর অভিনন্দন


নতুনদিল্লি, ১৪ই মে, ২০২২
 
শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান সংযুক্ত আরব আমীরশাহীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁকে অভিনন্দন জানিয়েছেন। 
 
এক ট্যুইট বার্তায় শ্রী মোদী বলেছেন,  
 
“আবু ধাবীর শাসক শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান সংযুক্ত আরব আমীরশাহীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানাই। আমি নিশ্চিত তাঁর যোগ্য ও দূরদর্শী নেতৃত্বে আমাদের সর্বাঙ্গীণ কৌশলগত অংশীদারীত্ব আরো শক্তিশালী হবে। @MohamedBinZayed” 
 
CG/CB/