পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ৭ অক্টোবর, ২০২৬
সরকার প্রধান হিসেবে ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে অভিনন্দনের জন্য ভূটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে-কে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ভারত ও ভূটান সুস্থায়ী অংশীদারিত্বের বন্ধনে আবদ্ধ এবং এই ঘনিষ্ঠ সম্পর্ক বিকশিত ভারত ও সমৃদ্ধ ভূটান গড়ে তোলার ক্ষেত্রে দৃঢ় ভিত্তি গড়ে দিয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ করেছেন।
এক্স পোস্টে এই মর্মে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।
SC / AC /AG
Thank you, Prime Minister Tobgay, for the warm and heartfelt message. India and Bhutan are bound by an enduring partnership rooted in mutual trust and understanding. I look forward to continuing our close cooperation to advance our shared vision of Viksit Bharat and a prosperous Bhutan. @tsheringtobgay
— Narendra Modi (@narendramodi) October 7, 2026