Search

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সি ও পি-২১ সম্মেলনে জলবায়ুর প্রতি সুবিচারই করা হয়েছে – বললেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন যে প্যারিসে সদ্য সমাপ্ত জলবায়ু পরিবর্তনের ওপর শীর্ষ সম্মেলনে জলবায়ুর প্রতি সুবিচার করা হয়েছে বলে তিনি মনে করেন। প্রধানমন্ত্রীর মতে, সি ও পি-২১-এর আলাপ-আলোচনায় এবং প্যারিস চুক্তি সম্পাদনে জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় বিশ্ব নেতৃবৃন্দের মিলিত প্রজ্ঞা ও দৃষ্টিভঙ্গীরই প্রতিফলন ঘটেছে। ট্যুইটের মাধ্যমে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন যে প্যারিস চুক্তির ফলশ্রুতিতে লাভ-ক্ষতির দিক থেকে কারোর প্রতিই অবিচার করা হয়নি।

জলবায়ুর প্রতি সুবিচার শেষ পর্যন্ত সম্ভব হয়েছে এবং সবুজতর ভবিষ্যতের লক্ষ্যে আমরা সকলে একযোগে কাজ করে চলেছি বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন।