Search

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

নতুন দিল্লিতে ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

নতুন দিল্লিতে ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী


নতুন দিল্লি ১৬  ফেব্রুয়ারি  ২০২৬

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভারত মণ্ডপমে ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট এক্সপোর উদ্বোধন করেছেন।

শ্রী মোদী বলেছেন, উদ্ভাবক, গবেষক এবং প্রযুক্তি ক্ষেত্রে উৎসাহী ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত হয়ে তিনি কৃত্রিম মেধা, ভারতীয় প্রতিভা এবং উদ্ভাবনের ক্ষেত্রে যে অভুতপূর্ব সম্ভাবনা রয়েছে, তা প্রত্যক্ষ করছেন। তিনি বলেন, কৃত্রিম মেধা ক্ষেত্রে ভারতের উন্নয়ন শুধুমাত্র সংস্কারের ক্ষেত্রে দেশকেই নয়, সারা বিশ্বে অগ্রগতিতেও ভূমিকা পালন করবে।

সামাজিক মাধ্য এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন,

“নতুন দিল্লিতে ভারত মণ্ডপমে ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট এক্সপোর উদ্বোধন করলাম।

উদ্ভাবক, গবেষক এবং প্রযুক্তি ক্ষেত্রে উৎসাহী ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত থেকে কৃত্রিম মেধা, ভারতীয় প্রতিভা এবং উদ্ভাবনের ক্ষেত্রে যে অভুতপূর্ব সম্ভাবনা রয়েছে, তা প্রত্যক্ষ করছি। কৃত্রিম মেধা ক্ষেত্রে ভারতের উন্নয়ন শুধুমাত্র সংস্কারের ক্ষেত্রে দেশকেই নয়, সারা বিশ্বে অগ্রগতিতেও ভূমিকা পালন করবে।”

SC/CB/CS