নতুন দিল্লি, ১৭ নভেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ম্যানিলায় ২৩তম ভারত-আসিয়ান শীর্ষ সম্মেলন এবং ২১তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনের ফাঁকে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
উভয় নেতা ২০২৫ সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী ওং-এর ভারত সফরের সময় গৃহীত সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বের পথনির্দেশিকার অগ্রগতি পর্যালোচনা করেন। তাঁরা অর্থনৈতিক সহযোগিতা, দক্ষতা উন্নয়ন, ডিজিটাইজেশন, সুস্থিত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও চিকিৎসা, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা এবং নাগরিক সংযোগ ও সাংস্কৃতিক আদান-প্রদান—এই আটটি অগ্রাধিকারমূলক ক্ষেত্রে ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও তাঁদের মতবিনিময় হয়।
প্রধানমন্ত্রী মোদি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীকে আসন্ন আসিয়ান সভাপতিত্বের জন্য শুভকামনা জানান। এক্ষেত্রে ভারতের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন তিনি।
SC/SD/SKD