Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

বিশাখাপত্তনমে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফপেট্রোলিয়াম অ্যান্ড এনার্জি স্থাপনের সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার


অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়ামঅ্যান্ড এনার্জি (আইআইপিই) স্থাপিত হতে চলেছে। বুধবার এই মর্মে একটি সিদ্ধান্তগ্রহণ করা হয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয়মন্ত্রিসভার বৈঠকে। সংসদে একটি আইন প্রণয়নের মাধ্যমে এটিকে এক জাতীয় গুরুত্বপূর্ণসংস্থা হিসেবে গড়ে তোলা হবে যেখানে একটি পরিচালন কাঠামোর পাশাপাশি আইআইটি-র মতোডিগ্রি প্রদানের আইনি সংস্থানও রাখা হবে। পেট্রোলিয়াম সহ সংশ্লিষ্ট অন্যান্য জ্বালানিক্ষেত্রের একটি উৎকর্ষ কেন্দ্র রূপে এই প্রতিষ্ঠানটিকে গড়ে তুলতে রূপায়িত হবেআরেকটি পৃথক আইন।

আইআইপিই গড়ে তোলার জন্য মূলধনী ব্যয় হিসেবে ৬৫৫ কোটি ৪৬ লক্ষ টাকা মঞ্জুরকরেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এছাড়াও, একটি জমা তহবিল গড়ে তুলতে সরকারের পক্ষ থেকেদেওয়া হবে ২০০ কোটি টাকা। এই তহবিলে অবশ্য তেল সংস্থাগুলির পক্ষ থেকেও ২০০ কোটিটাকার যোগান দেওয়া হবে।

অন্ধ্রপ্রদেশ সরকার ইতিমধ্যেই বিনা খরচে ২০০ একর জমি বরাদ্দ করেছেআইআইপিই স্থাপনের উদ্দেশ্যে। বিশাখাপত্তনম জেলার সাব্বাভরম মণ্ডলে এই প্রতিষ্ঠানটিগড়ে তোলা হবে। অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের জন্য আইআইপিই-রএকটি অস্থায়ী জায়গাও চিহ্নিত করা হয়েছে।

PG/SKD/DM/