আত্মনিমগ্নতা,মস্তিষ্কের পক্ষাঘাতজনিত অক্ষমতা, মানসিক অসুস্থতা এবং বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতাসম্পর্কিত জাতীয় ট্রাস্টের ১৯৯৯ সালের আইনটির ৪(১) এবং ৫(১) ধারার সংশোধনপ্রস্তাবটি আজ অনুমোদিত হল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিতকেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে।
সংশ্লিষ্ট আইনের৪(১) নং ধারায় উল্লেখ রয়েছে যে ঐ জাতীয় ট্রাস্টের পর্ষদ সভাপতি অথবা সদস্য হিসাবেযাঁরা কাজ করে যাবেন, তাঁরা তাঁদের ৩ বছরের নির্দিষ্ট মেয়াদের অতিরিক্ত সময়কালেওকাজ করে যেতে পারবেন, যতদিন না তাঁদের উত্তরসূরী নিযুক্ত হন। ঐ আইনের ৫(১) নংধারায় বলা হয়েছে যে পর্ষদের সভাপতি কোন সময়ে তাঁর পদ থেকে পদত্যাগ করার ইচ্ছাপ্রকাশ করলেও যতদিন না তাঁর উত্তরসূরী নিযুক্ত হন, ততদিন পর্যন্ত তিনি কাজ চালিয়েযেতে পারবেন।
সংশ্লিষ্ট আইনের ঐদুই ধারার উল্লেখ অনুসারে পর্ষদের চেয়ারম্যানকে অনির্দিষ্টকালের জন্য কাজ চালিয়েযেতে হয়। এই ধরনের ব্যবস্থার বিলোপের জন্যই সংশ্লিষ্ট আইনের ঐ দুটি ধারায় সংশোধনপ্রস্তাব পেশ করা হয় কেন্দ্রীয় মন্ত্রিসভার কাছে।
PG/SKD/DM/