Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ৩০ জুন, ২০২৬ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ টেলিফোনে ইরানের প্রেসিডেন্ট ডঃ মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেছেন। 
প্রেসিডেন্ট পেজেশকিয়ান প্রধানমন্ত্রীকে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী এবং ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে জানান। প্রধানমন্ত্রী বোঝাপড়াকে স্বাগত জানিয়ে বলেন, সমস্ত সমস্যার সমাধান, আলোচনা ও কূটনীতির মাধ্যমে করতে হবে, ভারত তার এই অবস্থানে অবিচল রয়েছে। 
প্রধানমন্ত্রী ঐ অঞ্চলে দীর্ঘমেয়াদী শান্তি ও সুস্থিতি নিশ্চিত করতে এবং জাহাজ চলাচল ও ব্যবসা-বাণিজ্য অব্যাহত রাখতে নিরন্তর প্রয়াস চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দেন। 

 

SC/SD/SB