Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

উত্তর প্রদেশের প্রয়াগরাজে বিল্ডিং ভেঙে মৃত্যুর ঘটনায় শোক জ্ঞাপন প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ২৩ মার্চ, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের প্রয়াগরাজে একটি বিল্ডিং ভেঙে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করেছেন।

এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী বলেছেন, “উত্তরপ্রদেশের প্রয়াগরাজে বিল্ডিং ভেঙে প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে আমি ক্ষতিগ্রস্ত মানুষ এবং তাঁদের পরিবারের পাশে রয়েছি। দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। 

পিএমএনআরএফ থেকে মৃতদের নিকটাত্মীয়দের ২ লক্ষ টাকা করে এককালীন অর্থ সাহায্য করা হবে এবং আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।”

 

SC/MP/SB