পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ৩০ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এ রৌপ্য পদক জয়ের জন্য মোহাম্মদ বাসিল মোরসিংগানাকাথ-কে অভিনন্দন জানিয়েছেন।
শ্রী মোরসিংগানাকাথ যেভাবে দ্রুততার সঙ্গে দৌড়েছেন এবং তাঁর মধ্য দিয়ে যে অধ্যবসায় পরিলক্ষিত হয়েছে, প্রধানমন্ত্রী তার প্রশংসা করেছেন। তিনি আরও বলেন, এটি ছিল এই ক্রীড়াবিদের শ্রেষ্ঠ নৈপুণ্য।
শ্রী মোদী বলেছেন, এই সাফল্যের মধ্য দিয়ে শ্রী মোরসিংগানাকাথ-এর কঠোর পরিশ্রম ও অবিচল লক্ষ্যে স্থির থাকার মানসিকতা প্রতিফলিত হয়। তিনি ভবিষ্যতে তাঁর আরও সাফল্য কামনা করেন।
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় শ্রী মোদী বলেছেন,
“মোহাম্মদ বাসিল মোরসিংগানাকাথ রৌপ্য পদক জয় করেছেন ! দুর্দান্ত এক দ্রুততার সঙ্গে তিনি দৌড়েছেন এবং তার মধ্য দিয়ে দারুণ এক অধ্যবসায় পরিলক্ষিত হয়েছে। এটি ছিল এই ক্রীড়াবিদের বর্তমান মরশুমের শ্রেষ্ঠ ক্রীড়ানৈপুণ্য। এই সাফল্যের মধ্য দিয়ে তাঁর কঠোর পরিশ্রম ও অবিচল লক্ষ্যে স্থির থাকার মানসিকতা প্রতিফলিত হয়। ভবিষ্যতে তাঁর আরও সাফল্য কামনা করি।”
SC/CB/NS
A superb Silver for Mohammed Basil Morssinganakath! What a sprint and display of determination! Congratulations to him for the success and also achieving his Season Best. His success reflects his hard work and focus. May he continue to scale new heights in the times to come.…
— Narendra Modi (@narendramodi) July 30, 2026