পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ০২ অগাস্ট, ২০২৬
কমনওয়েলথ গেমস – এ পুরুষদের ৫০০০ মিটার ইভেন্টে ব্রোঞ্জ পদক জেতায় গুলবীর সিং’কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী বলেছেন, “গুলবীর সিং ইতিহাস গড়েছেন! কমনওয়েলথ গেমস – এ পুরুষদের ৫০০০ মিটার ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন তিনি। তাঁকে অভিনন্দন। এই অসাধারণ সাফল্যে তিনিই প্রথম ভারতীয় ক্রীড়াবিদ, যিনি একক কমনওয়েলথ গেমস – এ দুটি পদক জিতলেন। প্রথম ভারতীয় হিসেবে তিনি পুরুষদের ৫০০০ মিটার ইভেন্টে কমনওয়েলথ গেমস – এ পদক জিতেছেন। ভারতীয় ক্রীড়াবিদদের জন্য এটি প্রকৃতই এক যুগান্তকারী সাফল্য। তাঁকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই।
#CWG2026”
SC/AB/SB
History made by Gulveer Singh! He wins the Bronze Medal in the Men's 5000 m event at the Commonwealth Games 2026. Congratulations to him. With this remarkable performance, he became the first Indian athlete to win two athletics medals at a single Commonwealth Games. He is also… pic.twitter.com/nFC2oCvP7F
— Narendra Modi (@narendramodi) August 2, 2026