Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ডান্ডি অভিযানে অংশগ্রহণকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন


নয়াদিল্লি, ১২ মার্চ, ২০২৬ 

 

ডান্ডি অভিযানে যেসব মহৎ ব্যক্তিরা যোগ দিয়েছিলেন, তাঁদের উদ্দেশে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই অভিযান শুরু হয়েছিল ১৯৩০ সালে আজকের দিনে। 
এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী সত্যের জয় নিয়ে একটি সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তিনি লিখেছেন, “১৯৩০ সালে আজকের দিনে ডান্ডি অভিযানের সূচনা হয়েছিল। এই অভিযানে অংশগ্রহণকারী সকল মহান ব্যক্তিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি!
सत्यमेव जयति नानृतं सत्येन पन्था विततो देवयानः। 
येनाक्रमन्त्यृषयो ह्याप्तकामा यत्र तत्सत्यस्य परमं निधानम्॥”
সুভাষিতমটির অর্থ হ’ল – সত্য বিরাজ করে, মিথ্যার পরাভাব হয়। ঋষিরা যে পথ অনুসরণ করে আশীর্বাদধন্য ও পরম সত্যকে অনুভব করেছিলেন, সেই পথ সকলের অনুসরণ করা উচিৎ। 
 
SC/AB/SB