Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

থিরু ভারতী রাজার প্রয়াণে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ১১  জুন  ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী থিরু ভারতী রাজার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।  

এক্স বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন :

“থিরু ভারতী রাজার প্রয়াণ অত্যন্ত দুঃখের। তিনি চলচ্চিত্র জগতের এমন এক উজ্জ্বল ব্যক্তিত্ব ছিলেন, যাঁর সৃজনশীল কাজ তামিল চলচ্চিত্রকে বদলে দিয়েছিল। বিশেষ করে গ্রামীণ জীবনের চিত্রায়ণে তিনি ছিলেন অসামান্য। শোকের এই প্রহরে তাঁর পরিবার ও অনুরাগীদের আমার সমবেদনা জানাই। ওম শান্তি।”
 

 

SC/SD/NS